গুরুবাক্য কে মান্যতা দিয়ে শ্রদ্ধার সহিত সকালের শুভেচ্ছা বার্তায় সবাই কে দয়াল ঠাকুরের দুই চারটা উপদেশ কৃপাসিন্ধু উপস্থাপন করালেন।......
*আশ্রম* = আশ্রম করলেই হইবে না, যে আশ্রমে ভক্তদের আত্ম উন্নতির সন্ধান মিলবে সেই আশ্রমই উপযোগী আশ্রম হইবে।ভক্তদের গৃহাশ্রমই আমার আশ্রম, ওই আশ্রমেই আমি বিমল আনন্দ পেয়ে থাকি।
*গুরু* = সর্বদা গুরুর আশ্রয়ে থাকাই ভগবৎ সেবা। গুরু ভরসা ব্যাতিত বর্তমানে তপস্যা দির দ্বারা শক্তি আহরণ করিবার ক্ষমতা কাহারই নাই।ভগবানের প্রকাশস্থল হইতে গুরু শব্দবাচ্য হয়ে থাকে।
*উপবাস* = উপাস মানে উপবাস- উপ অথাৎ নিকটে, বাস মানে থাকা। ভগবানের নিকটে থাকাই উপবাস। না খেয়ে থাকলে ভগবানের নিকট থাকা হয় না- নাম করলেই তার কাছে থাকা হয়।
*মিত্রভাব* = মিত্রভাবে সর্বদাই সর্বভূতে ঈশ্বরের অস্তিত্ব দর্শন।ঈশ্বরকে ভালোবাসা, সকলের মধ্যেই আত্মার মত অর্থাৎ আপন শরীরে যেমন সুখ দুঃখঅনুভূতি হয় তদরূপ পরদেহে আপন দেহের মত সুখদুঃখ বোধ করিতে পারিলে মিত্র ভাব হয়। ইহাকেই প্রেম বলে, পর হিতে রত ইহাই মিত্রভাব। ইহা যদি স্থায়ী হয় তাতেই সর্বদা মিত্র ভাবে ভগবানকে পায়।
ভগবানের আক্ষরিক অর্থ ভক্ত মন্ডলীর জন্য নিন্মে বর্ণিত হইল:-
*ভ* মানে ভূমি, *গ* মানে গগন, *ব* মানে বায়ু, বায়ুতে অ অক্ষর লুকানো আছে তার মানে অগ্নি, *ন* মানে নীড় অর্থাৎ জল। এই পাঁচটা অক্ষরের সমন্বয়ে বা মিলে ভগবানের সৃষ্টি। আর এই সৃষ্টি থেকে ত্রিভুবনের সৃষ্টি সুতরাং ভগবান ভিন্ন জগৎ নাই। ভগবান আছেন বলেই জগত রক্ষা হচ্ছে।
ভগবৎ কৃপা আশীর্বাদ নিরন্তর থাকুক তাঁর এই সৃষ্টির উপর।
0 মন্তব্যসমূহ